মালদহের ইংরেজ বাজার শহরে
চলন্ত টোটোয় তীব্র বিস্ফোরণ। তাতে ছিন্নভিন্ন হয়ে গেল চালকের দেহ। বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তীব্র বিস্ফোরণের ফলে পাশাপাশি অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা পুলিশের অনুমান যে টোটোর সামনের দিকে যে ব্যাটারি দুটি থাকে, সেই ব্যাটারি দুটি একসঙ্গে ফেটে গিয়েছে। তবে উত্তরবঙ্গের পুলিশ এই বিষয়টিকে হাল্কা ভাবে মেনে নেয় নি। তেমনই সেখান কার এক ব্যাক্তি জানান যে , আমরা পুলিশকে সব দিক খতিয়ে দেখতে বলেছি। তদন্তের জন্য বৃহস্পতিবারই ফরেন্সিক দল যাবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাদের আরও দাবি, টোটোচালকের নাম-পরিচয় জানা যায়নি
বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে পাসা পাসি এলাকার মানুষ জন চমকে গিয়েছিল। স্থানীয় মানুষ জনেরা প্রথমে ঠিক কি ঘটেছে বুঝতেই পারছিলেন না,। অনেকেই জানান, বিস্ফোরণের ফলে একাধিক বাড়ির জানলা, দরজার কাচ, টালি ভেঙে যায়। বিস্ফোরণের ফলে টোটোচালকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে তা প্রায় ১০ মিটার দূরত্বে ছিটকে পরে যায়। স্থানীয়রা মনে করছেন, টোটো মজুত করা বিস্ফোরক ছিল তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণের তীব্রতা পুলিশকে চিন্তায় ফেলেছে। পুলিশের এক কর্তা বলেন, ‘‘বিস্ফোরণে টোটোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আর চালকের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তাই ব্যাটারি ফেটে এমন হল কিনা, বা তার পিছনে আরো কোনো কারণ আছেকি না তা খতিয়ে দেখা হচ্ছে। আজ, বৃহস্পতিবার ঘটনার তদন্তে আসছে রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল।’’ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান বিজেপির উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, “দুর্ঘটনাটি নজিরবিহীন। আমরা চাই পুলিশ উচ্চ পর্যায়ের তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ্যে আনুক।’’
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ব্যাটারি থেকে বিস্ফোরণ বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’’ মালদহের বামেদের টোটো ইউনিয়নের জেলা সভাপতি নকুল কর্মকার বলেন, ‘‘টোটোয় চারটি ব্যাটারি থাকে। দু’টি ব্যাটারি চালকের আসনে এবং দুটি যাত্রীদের আসনের তলায় থাকে। টোটোয় অতিরিক্ত সামগ্রী ছিল বলে দেখে মনে হচ্ছে। রাস্তার অবস্থাও খারাপ। ঝাঁকুনি থেকে ব্যাটারিতে চাপ লেগে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্য কোন বিষয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা উচিত পুলিশের।” তবে ব্যাটারি ফেটে শরীর এ ভাবে ছিন্নভিন্ন হওয়ার ঘটনা নজিরবিহীন বলেই জানিয়েছেন ব্যাটারি বিক্রেতাদের একাংশ।

Comments
Post a Comment